মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর বিপ্লবী সরকারের উপদেষ্টা, ১৯৭১-এ ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনী গঠনের অন্যতম উদ্যোক্তা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’র সাবেক সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদের তৃতীয় মৃত্যুবার্ষিকী কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে তাঁর নিজ গ্রাম এলাহাবাদে প্রতিষ্ঠিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ কার্যালয়ের সামনে প্রয়াত নেতার সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সমাধীতে পূষ্পার্ঘ্য অর্পণ করেন ন্যাপ কেন্দ্রীয় কমিটি, চট্রগ্রাম, কুমিল্লা, চাঁদপুর জেলা ও দেবিদ্বার উপজেলা কমিটি, সিপিবি কুমিল্লা জেলা ও দেবিদ্বার উপজেলা কমিটি, মোজাফফর-মনিসিংহ গ্রন্থাগার, এলাহাবাদ আদর্শ কলেজ, এলাহাবাদ উচ্চ বিদ্যালয়, এলাহাবাদ নিউভিশন সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা ন্যাপ সভাপতি অনিল চক্রবতর্ীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আইভি আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাপ কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার এডভোকেট আব্দুর রহমান, কাজী সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক সফিক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, মোশতাক আহমেদ, এনামুল হক, আইভি আহমেদ এর স্মামী বিশিষ্ট ব্যবসায়ি এ্যান্ড্রো ফ্লাইংগাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিক বীর গেরিলা মুক্তিযোদ্ধা আ’লীগ নেতা এডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশের কমিউিনিস্ট পার্টি (সিপিবি) কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির নেতা খায়রুল ইসলাম সোহেল, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমূখ। পরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ‘কুড়ের ঘরের মোজাফফর’ খ্যাত এ রাজনীতিবিদ ২০১৯ সালের এই দিনে ৯৭ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান।

একটি মন্তব্য পোস্ট করুন